গাজা থেকে কাউকে মিশরে সরানো হয়নি: হামাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ৯ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের এক কর্মকর্তা বলেছেন, বুধবার গাজা উপত্যকা থেকে রাফাহ সীমান্ত হয়ে কোনো আহত ফিলিস্তিনি বা দ্বৈত নাগরিককে মিশরে সরানো হয়নি।
হামাস কর্মকর্তা এএফপি’কে বলেছেন, আহতদের সরিয়ে নেয়ার তালিকা ইসরায়েল অনুমোদন দিতে অস্বীকৃতি জানালে রাফাহ সীমান্ত বন্ধ ছিল।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, এক মাস আগে হামাস যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করে প্রায় ১,৪০০ লোককে হত্যা করে এবং ২৩৯ জনকে জিম্মি করলে যুদ্ধ শুরু হয়। নিহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক।
এদিকে হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, হামাসকে ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েল প্রতিশোধমূলক গাজা উপত্যকায় অবিরাম বোমাবর্ষণ ও স্থল অভিযান চালিয়ে সাড়ে দশ হাজারেরও বেশি লোককে হত্যা করেছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
মিশরের সঙ্গে যুক্ত রাফাহ টার্মিনাল বোমায় বিধ্বস্ত ফিলিস্তিন ভূ-খন্ডের ছিটমহল গাজা উপত্যাকা থেকে আটকে পড়া বিদেশি ও দ্বৈত নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ১ নভেম্বর থেকে পুনরায় খুলে দেওয়া হয়।
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট ও হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সীমান্তের দিকে রওনা হওয়া অ্যাম্বুলেন্সের বহরে ইসরায়েলের বর্বরোচিত হামলার পর টার্মিনালটি দু’দিনের জন্য বন্ধ ছিল।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ‘হামাস সামরিক শাখা’ ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্সকে টার্গেট করে হামলা চালায়।
বুধবার এএফপি’র এক সাংবাদিক বলেছেন, তিনি মিশরে যাওয়ার আশায় রাফাহ ক্রসিংয়ে বিপূল সংখ্যক লোকের ভিড় দেখেছেন।
জার্মান পাসপোর্টধারী মাজেন দানাফ এএফপি’কে বলেন,গাজার পরিস্থিতি ‘ভয়াবহ’। তিনি বলেন, সেখানে বিদ্যুত, পানি, জ্বালানিসহ কিছুই নেই এবং হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে।
মিশর বলেছে, তারা ক্রসিং দিয়ে প্রায় ৭,০০০ বিদেশীকে সরিয়ে নিতে সহায়তা করবে।
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা











